গীতবিতান
← সব গান

আমায় ভুলতে দিতে নাইকো

পর্যায়: পূজা

আমায় ভুলতে দিতে নাইকো তোমার ভয়। আমার ভোলার আছে অন্ত, তোমার প্রেমের তো নাই ক্ষয়।। দূরে গিয়ে বাড়াই যে ঘুর, সে দূর শুধু আমারি দূর- তোমার কাছে দূর কভু দূর নয়।। আমার প্রাণের কুঁড়ি পাপড়ি নাহি খোলে, তোমার বসন্তবায় নাই কি গো তাই ব'লে! এই খেলাতে আমার সনে হার মানো যে ক্ষণে ক্ষণে- হারের মাঝে আছে তোমার জয়।।
▶ YouTube-এ শুনুন

অবদান: carina

তারিখ: 2009-06-03