গীতবিতান
← সব গান

আমাকে যে বাধঁবে ধরে

পর্যায়: বিচিত্র

আমাকে যে বাধঁবে ধরে, এই হবে যার সাধন- সে কি অমনি হবে । আমার কাছে পড়লে বাধাঁ সেই হবে মোর বাঁধন- সে কি অমনি হবে ।। কে আমারে ভরসা করে আনতে আপন বশে- সে কি অমনি হবে । আমাকে সে করুক-না বশ, মজুক প্রেমের রসে- সে কি অমনি হবে । আমাকে যে কাঁদাবে তার ভাগ্যে আছে কাঁদন- সে কি অমনি হবে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: andalib

তারিখ: 2009-06-02