← সব গানআমারেও করো মার্জনা
পর্যায়: পূজা ও প্রার্থনা
আমারেও করো মার্জনা ।
আমারেও দেহো, নাথ, অমৃতের কণা ।।
গৃহ ছেড়ে পথে এসে বসে আছি ম্লানবেশে,
আমারো হৃদয়ে করো আসন রচনা ।।
জানি আমি, আমি তব মলিন সন্তান-
আমারেও দিতে হবে পদতলে স্থান ।
আপনি ডুবেছি পাপে, কাঁদিতেছি মনস্তাপে-
শুন গো আমারো এই মরমবেদনা ।।