গীতবিতান
← সব গান

আমারে ডাক দিল কে ভিতর পানে

পর্যায়: বিচিত্র

আমারে ডাক দিল কে ভিতর-পানে- ওরা যে ডাকতে জানে ।। আশ্বিনে ওই শিউলিশাখে মৌমাছিরে যেমন ডাকে প্রভাতে সৌরভের গানে ।। ঘর ছাড়া আজ ঘর পেল যে, আপন মনে রইল ম'জে । হাওয়ায় হাওয়ায় কেমন ক'রে খবর যে তার পৌঁছল রে, ঘর-ছাড়া ওই মেঘের কানে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-03