গীতবিতান
← সব গান

আমারে যদি জাগালে আজি

পর্যায়: প্রকৃতি

আমারে যদি জাগালে আজি নাথ, ফিরো না তবে ফিরো না, করো করূণ আঁখিপাত ।। নিবিড় বনশাখার 'পরে আষাঢ়মেঘে বৃষ্টি ঝরে, বাদল-ভরা আলস-ভরে ঘুমায়ে আছে রাত ।। বিরামহীন বিজুলিঘাতে নিদ্রাহারা প্রাণ বরষাজলধারার সাথে গাহিতে চাহে গান । হৃদয় মোর চোখের জলে বাহির হল তিমিরতলে, আকাশ খোঁজে ব্যাকুল বলে বাড়ায়ে দুই হাত ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: andalib

তারিখ: 2009-05-31

আমারে যদি জাগালে আজি – গীতবিতান