গীতবিতান
← সব গান

আমারে করো জীবনদান

পর্যায়: পূজা ও প্রার্থনা

শঙ্করা । চৌতাল আমারে করো জীবনদান, প্রেরণ করো অন্তরে তব আহবান ।। আসিছে কত যায় কত, পাই শত হারাই শত- তোমারি পায়ে রাখো অচল মোর প্রাণ ।। দাও মোরে মঙ্গলব্রত, স্বার্থ করো দূরে প্রহত- থামায়ে বিফল সন্ধান জাগাও চিত্তে সত্য ঞ্জান । লাভে ক্ষতিতে সুখে-শোকে অন্ধকারে দিবা-আলোকে নির্ভয়ে বহি নিশ্চল মনে তব বিধান ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: andalib

তারিখ: 2009-06-04