গীতবিতান
← সব গান

আমারে করো তোমার বীণা

পর্যায়: প্রেম

আমারে করো তোমার বীণা, লহো গো লহো তুলে । উঠিবে বাজি তন্ত্রীরাজি মোহন অঙ্গুলে ।। কোমল তব কমলকরে পরশ করো পরান-'পরে, উঠিবে হিয়া গুঞ্জরিয়া তব শ্রবণমূলে ।। কখনো সুখে কখনো দুখে কাঁদিবে চাহি তোমার মুখে, চরণে পড়ি রবে নীরবে রহিবে যবে ভুলে । কেহ না জানে কী নব তানে উঠিবে গীত শুন্য-পানে, আনন্দের বারতা যাবে অনন্তের কূলে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-26