আমারে পাড়ায় পাড়ায় খেপিয়ে বেড়ায় কোন্ খেপা সে ! ওরে, আকাশ জুড়ে মোহন সুরে কী যে বাজে কোন্ বাতাসে ।। গেল রে, গেল বেলা, পাগলের কেমন খেলা- ডেকে সে আকুল করে, দেয় না ধরা । তারে কানন গিরি খুঁজে ফিরি, কেঁদে মরি কোন্ হুতাশে ।।