গীতবিতান
← সব গান

আমারে তুমি অশেষ করেছ

পর্যায়: পূজা

আমারে তুমি অশেষ করেছ, এমনি লীলা তব- ফুরায়ে ফেলে আবার ভরেছ, জীবন নব নব ।। কত-যে গিরি কত-যে নদী-তীরে বেড়ালে বহি ছোটো এ বাঁশিটিরে, কত-যে তান বাজালে ফিরে ফিরে কাহারে তাহা কব ।। তোমারি ওই অমৃতপরশে আমার হিয়াখানি হারালো সীমা বিপুল হরষে, উথলি উঠে বাণী । আমার শুধু একটি মুঠি ভরি দিতেছ দান দিবস-বিভাবরী- হল না সারা কত-না যুগ ধরি কেবলই আমি লব ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-04