আমার আপন গান আমার অগোচরে আমার মন হরণ করে,
নিয়ে সে যায় ভাসায়ে সকল সীমারই পারে ।।
ওই-যে দূরে কূলে কূলে ফাল্গুন উচ্ছ্বসিত ফুলে ফুলে-
সেথা হতে আসে দুরন্ত হাওয়া, লাগে আমার পালে ।।
কোথা তুমি মম অজানা সাথি,
কাটাও বিজনে বিরহরাতি,
এসো এসো উধাও পথের যাত্রী-
তরী আমার টলোমলো ভরা জোয়ারে ।।
মধ্যলয়ে গেয় । গানটির বিশেষ গীতরূপ অবশ্যরক্ষণীয়