গীতবিতান
← সব গান

আমার আর হবে না দেরি

পর্যায়: পূজা

আমার আর হবে না দেরি- আমি শুনেছি ওই বাজে তোমার ভেরী ।। তুমি কি, নাথ, দাঁড়িয়ে আছ আমার যাবার পথে ? মনে হয় যে ক্ষণে ক্ষণে মোর বাতায়ন হতে তোমায় যেন হেরি ।। আমার স্বপন হল সারা, এখন প্রাণে বীণা বাজায় ভোরের তারা । দেবার মতো যা ছিল মোর নাই কিছু আর হাতে, তোমার আশীর্বাদের মালা নেব কেবল মাথে আমার ললাট ঘেরি ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-05-23