গীতবিতান
← সব গান

আমার অভিমানের বদলে আজ

পর্যায়: পূজা

আমার অভিমানের বদলে আজ নেব তোমার মালা। আজ নিশিশেষে শেষ করে দিই চোখের জলের পালা।। আমার কঠিন হৃদয়টারে ফেলে দিলেম পথের ধারে, তোমার চরণ দেবে তারে মধুর পরশ পাষাণ-গালা।। ছিল আমার আঁধারখানি, তারে তুমিই নিলে টানি, তোমার প্রেম এল যে আগুন হয়ে - করল তারে আলা। সেই-যে আমার কাছে আমি ছিল সবার চেয়ে দামি, তারে উজাড় করে সাজিয়ে দিলেম তোমার বরণডালা।।
▶ YouTube-এ শুনুন

অবদান: andalib

তারিখ: 2009-05-28