গীতবিতান
← সব গান

আমার অন্ধপ্রদীপ শূন্য-পানে

পর্যায়: বিচিত্র

আমার অন্ধপ্রদীপ শূন্য-পানে চেয়ে আছে, সে যে লজ্জা জানায় ব্যর্থ রাতের তারার কাছে ।। ললাটে তার পড়ুক লিখা তোমার লিখন ওগো শিখা- বিজয়টিকা দাও গো এঁকে এই সে যাচে ।। হায় কাহার পথে বাহির হলে বিরহিণী ! তোমার আলোক-ঋণে করো তুমি আমায় ঋণী । তোমার রাতে আমার রাতে এক আলোকের সূত্রে গাঁথে এমন ভাগ্য হায় গো আমার হারায় পাছে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-05-24