আমার বাণী আমার প্রাণে লাগে -
যত তোমায় ডাকি, আমার আপণ হৃদয় জাগে ।।
শুধু তোমায় চাওয়া সেও আমার পাওয়া,
তাই তো পরান পরানপণে হাত বাড়িয়ে মাগে ।।
হায় অশক্ত, ভয়ে থাকিস পিছে ।
লাগলে সেবায় অশক্তি তোর আপনি হবে মিছে ।
পথ দেখাবার তরে যাব কাহার ঘরে-
যেমনি আমি চলি, তোমার প্রদীপ চলে আগে ।।