গীতবিতান
← সব গান

আমার বেলা যে যায় সাঁঝ-বেলাতে

পর্যায়: পূজা

আমার বেলা যে যায় সাঁঝ-বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে ।। একতারাটির একটি তারে গানের বেদন বইতে নারে, তোমার সাথে বারে বারে হার মেনেছি এই খেলাতে তোমার সুরে সুরে সুরে মেলাতে ।। এ তার বাঁধা কাছের সুরে, ঐ বাঁশি যে বাজে দূরে । গানের লীলার সেই কিনারে যোগ দিতে কি সবাই পারে বিশ্বহৃদয়পারাবারে রাগরাগিণীর জাল ফেলাতে- তোমার সুরে সুরে সুর মেলাতে ?।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-05-19