গীতবিতান
← সব গান

আমার ভাঙা পথের রাঙা ধুলায়

পর্যায়: পূজা

আমার ভাঙা পথের রাঙা ধুলায় পড়েছে কার পায়ের চিহ্ন ! তারি গলার মালা হতে পাপড়ি হোথা লুটায় ছিন্ন ।। এল যখন সাড়াটি নাই, গেল চলে জানালো তাই- এমন ক'রে আমারে হায় কে বা কাঁদায় সে জন ভিন্ন ।। তখন তরুণ ছিল অরূণ আলো, পথটি ছিল কুসুমকীর্ণ । বসন্ত যে রঙিন বেশে ধরায় সে দিন অবতীর্ণ । সে দিন খবর মিলল না যে, রইনু বসে ঘরের মাঝে- আজকে পথে বাহির হব বহি আমার জীবন জীর্ণ ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-05-28