গীতবিতান
← সব গান

আমার চিত্র, অতি বিচিত্র

পর্যায়: নাট্যগীতি

গান আমার চিত্র, অতি বিচিত্র, অতি বিশুদ্ধ, অতি পবিত্র । সদাগর । তা হোক । যুদ্ধে একটু রাগারাগি না হলে রস থাকে না । ছক্কা । আমাদের রাগ রঙে । আমাদের যুদ্ধ- নহে কেহ ক্রুদ্ধ, ওই দেখো গোলাম অতিশয় মোলাম । সদাগর । তা হোক-না, তবু কামান-বন্দুকটা যুদ্ধক্ষেত্রে মানায় ভালো । গঞ্জা । নাহি কোনো অস্ত্র, খাকি-রাঙা বস্ত্র । নাহি লোভ, নাহি ক্ষোভ । নাহি লাফ, নাহি ঝাঁপ । রাজপুত্র । নাই রইল, তবু একটা নালিশ থাকা চাই তো । তাই নিয়েই তো দুই পক্ষে লড়াই । ছক্কা । যথারীতি জানি, সেইমতে মানি । কে তোমার শত্রু, কে তোমার মিত্র । কে তোমার টক্কা, কে তোমার ফক্কা ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-06-04