আমার ঢালা গানের ধারা সেই তো তুমি পিয়েছিলে,
আমার গাঁথা স্বপন-মালা কখন চেয়ে নিয়েছিলে।।
মন যবে মোর দূরে দূরে ফিরেছিল আকাশ ঘুরে
তখন আমার ব্যাথার সুরে আভাস্ দিয়ে গিয়েছিলে।।
যবে বিদায় নিয়ে যাব চলে মিলন-পালা সাঙ্গ হলে
শরৎ-আলোয় বাদল-মেঘে এই কথাটি রইবে লেগে-
এই শ্যামলে এই নীলিমায় আমায় দেখা দিয়েছিলে।।