গীতবিতান
← সব গান

আমার দিন ফুরালো

পর্যায়: প্রকৃতি

আমার দিন ফুরালো ব্যাকুল বাদলসাঁঝে গহন মেঘের নিবিড় ধারার মাঝে ।। বনের ছায়ায় জলছলছল সুরে হৃদয় আমার কানায় কানায় পূরে । খনে খনে ওই গুরুগুরু তালে তালে গগনে গগনে গভীর মৃদঙ বাজে ।। কোন্ দূরের মানুষ যেন এল আজ কাছে, তিমির-আড়ালে নীরবে দাঁড়ায়ে আছে । বুকে দোলে তার বিরহব্যথার মালা গোপন-মিলন-অমৃতগন্ধ-ঢালা । মনে হয় তার চরণের ধ্বনি জানি- হার মানি তার অজানা জনের সাজে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: shikha

তারিখ: 2009-05-29