গীতবিতান
← সব গান

আমার দোসর যে জন

পর্যায়: প্রেম

আমার দোসর যে জন ওগো তারে কে জানে । একতারা তার দেয় কি সাড়া আমার গানে কে জানে ।। আমার নদীর যে ঢেউ ওগো জানে কি কেউ যায় বহে যায় কাহার পানে । কে জানে ।। যখন বকুল ঝ'রে আমার কাননতল যায় গো ভ'রে তখন কে আসে-যায় সেই বনছায়ায়, কে সাজি তার ভরে আনে । কে জানে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: shikha

তারিখ: 2009-05-31