আমার এই পথ-চাওয়াতেই আনন্দ । খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে বসন্ত ।। কারা এই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে, খুশি রই আপন-মনে - বাতাস বহে সুমন্দ ।। সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা, শুভখন হঠাত এলে তখনি পাব দেখা । ততখন ক্ষণে ক্ষণে হাসি গাই আপন-মনে, ততখন রহি রহি ভেসে আসে সুগন্ধ ।।