গীতবিতান
← সব গান

আমার এই রিক্ত ডালি

পর্যায়: প্রেম

আমার এই রিক্ত ডালি দিব তোমারি পায়ে। দিব কাঙালিনীর আঁচল তোমার পথে পথে, পথে বিছায়ে। যে পুষ্পে গাঁথ পুষ্পধনু তারি ফুলে ফুলে হে অতনু, তারি ফুলে আমার পূজা-নিবেদনের দৈন্য দিয়ো দিয়ো দিয়ো ঘুচায়ে। তোমার রণজয়ের অভিযানে তুমি আমায় নিয়ো, ফলবাণের টিকা আমার ভালে এঁকে দিয়ো দিয়ো- রণজয়ের অভিযানে। আমার শূন্যতা দাও যদি সুধায় ডরি দিব তোমার জয়ধ্বনি ঘোষণ করি- জয়ধ্বনি- ফাল্গুনের আহ্বান জাগাও আমার কায়ে দক্ষিণবায়ে।।
▶ YouTube-এ শুনুন

অবদান: carina

তারিখ: 2009-06-03