গীতবিতান
← সব গান

আমার একটি কথা

পর্যায়: প্রেম

আমার একটি কথা বাঁশি জানে, বাঁশিই জানে।। ভরে রইল বুকের তলা, কারো কাছে হয়নি বলা, কেবল বলে গেলেম বাঁশির কানে কানে।। আমার চোখে ঘুম ছিল না গভীর রাতে, চেয়ে ছিলেম চেয়ে-থাকা তারার সাথে। এমনি গেল সারা রাতি, পাই নি আমার জাগার সাথি- বাঁশিটিরে জাগিয়ে গেলেম গানে গানে।।
▶ YouTube-এ শুনুন

অবদান: andalib

তারিখ: 2009-05-29