গীতবিতান
← সব গান

আমার এ ঘরে আপনার করে

পর্যায়: পূজা

আমার এ ঘরে আপনার করে গৃহদীপখানি জ্বালো হে। সব দুখশোক সার্থক হোক লভিয়া তোমারি আলো হে।। কোণে কোণে যত লুকানো আঁধার মিলাবে ধন্য হয়ে, তোমারি পূণ্য আলোকে বসিয়া সবারে বাসিব ভালো হে।। পরশমণির প্রদীপ তোমার, অচপল তার জ্যোতি সোনা ক'রে লবে পলকে আমার সকল কলন্ক কালে। আমি যত দীপ জ্বালিয়াছি তাহে শুধু জ্বালা, শুধু কালি। আমার ঘরের দুয়ারে শিয়রে তোমারি কিরণ ঢালো হে।।
▶ YouTube-এ শুনুন

অবদান: carina

তারিখ: 2009-06-03