গীতবিতান
← সব গান

আমার এ পথ তোমার পথ

পর্যায়: প্রেম

আমার এ পথ তোমার পথের থেকে অনেক দূরে গেছে বেঁকে।। আমার ফুলে আর কি কবে তোমার মালা গাঁথা হবে, তোমার বাঁশি দূরের হাওয়ায় কেঁদে বাজে কারে ডেকে।। শ্রান্তি লাগে পায়ে পায়ে বসি পথের তরুচ্ছায়ে। সাথিহারার গোপন ব্যথা বলব যারে সেজন কোথা- পথিকরা যায় আপন-মনে, আমারে যায় পিছে রেখে।।
▶ YouTube-এ শুনুন

অবদান: andalib

তারিখ: 2009-05-28