গীতবিতান
← সব গান

আমার ঘুর লেগেছে

পর্যায়: বিচিত্র

আমার ঘুর লেগেছে- তাধিন্ তাধিন্ । তোমার পিছন পিছন নেচে নেচে ঘুর লেগেছে তাধিন্ তাধিন্ । তোমার তালে আমার চরণ চলে, শুনতে না পাই কে কী বলে- তাধিন্ তাধিন্ । তোমার গানে আমার প্রাণে যে কোন্ পাগল ছিল সেই জেগেছে- তাধিন্ তাধিন্ । আমার লাজের বাঁধন সাজের বাঁধন খ'সে গেল ভজন সাধন- তাধিন্ তাধিন্ । বিষম নাচের বেগে দোলা লেগে ভাবনা যত সব ভেগেছে- তাধিন্ তাধিন্ ।
▶ YouTube-এ শুনুন

অবদান: shikha

তারিখ: 2009-05-29