গীতবিতান
← সব গান

আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি

পর্যায়: পূজা

আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে ! কাতর পরান ধায় বাহু বাড়ায়ে ।। হৃদয়ে উথলে তরঙ্গ চরণপরশের তরে, তারা চরণকিরণ লয়ে কাড়াকাড়ি করে । মেতেছে হৃদয় আমার, ধৈরজ না মানে- তোমারে ঘেরিতে চায়, নাচে সঘনে ।। সখা, ওইখেনেতে থাকো তুমি, যেয়ো না চলে- আজি হৃদয়সাগরের বাঁধ ভাঙি সবলে । কোথা হতে আজি প্রেমের পবন ছুটেছে, আমার হৃদয়ে তরঙ্গ কত নেচে উঠেছে । তুমি দাঁড়াও, তুমি যেয়ো না- আমার হৃদয়ে তরঙ্গ আজি নেচে উঠেছে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-04

আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি – গীতবিতান