গীতবিতান
← সব গান

আমার হৃদয় তোমার আপন

পর্যায়: পূজা

আমার হৃদয় তোমার আপন হাতের দোলে দোলাও, কে আমারে কী-যে বলে ভোলাও ভোলাও ।। ওরা কেবল কথার পাকে নিত্য আমায় বেঁধে রাখে, বাঁশির ডাকে সকল বাঁধন খোলাও ।। মনে পড়ে, কত-না দিন রাতি আমি ছিলেম তোমার খেলার সাথি । আজকে তুমি তেমনি ক'রে সামনে তোমার রাখো ধরে, আমার প্রাণে খেলার সে ঢেউ তোলাও ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: shikha

তারিখ: 2009-05-31