আমার যাবার বেলায় পিছে ডাকে ভোরের আলো মেঘের ফাঁকে ফাঁকে ।। বাদলপ্রাতের উদাস পাখি উঠে ডাকি বনের গোপন শাখে শাখে, পিছু ডাকে ।। ভরা নদী ছায়ার তলে ছুটে চলে- খোঁজে কাকে, পিছু ডাকে । আমার প্রাণের ভিতর সে কে থেকে থেকে বিদায়প্রাতের উতলাকে পিছু ডাকে ।।