গীতবিতান
← সব গান

আমার যাবার সময় হল

পর্যায়: বিচিত্র

আমার যাবার সময় হল, আমায় কেন রাখিস ধরে । চোখের জলের বাঁধন দিয়ে বাঁধিস নে আর মায়াডোরে ।। ফুরিয়েছে জীবনের ছুটি, ফিরিয়ে নে তোর নয়ন দুটি- নাম ধরে আর ডাকিস নে ভাই, যেতে হবে ত্বরা করে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-05-15