গীতবিতান
← সব গান

আমার যা আছে

পর্যায়: পূজা

আমার যা আছে আমি সকল দিতে পারি নি, তোমারে নাথ- আমার লাজ ভয়, আমার মান অপমান, সুখ দুখ ভাবনা।। মাঝে রয়েছে আবরণ কত শত,কতমতো- তাই কেদেঁ ফিরি, তাই তোমারে না পাই, মনে থেকে যায় তাই হে মনের বেদনা।। যাহা রেখেছি তাহে কী সূখ- তাহে কেঁদে মরি, তাহে ভেবে মরি। তাই দিয়ে যদি তোমারে পাই কেন তা দিতে পারি না? আমার জগতের সব তোমারে দেব,দিয়ে তোমায় নেব-বাসনা ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: andalib

তারিখ: 2009-05-28