গীতবিতান
← সব গান

আমার যে আসে কাছে যে যায় চলে

পর্যায়: পূজা

আমার যে আসে কাছে, যে যায় চলে দূরে, কভু পাই বা কভু না পাই যে বন্ধুরে, যেন এই কথাটি বাজে মনের সুরে- তুমি আমার কাছে এসেছ ।। কভু মধুর রসে ভরে হৃদয়খানি, কভু নিঠুর বাজে প্রিয়মুখের বাণী, তবু নিত্য যেন এই কথাটি জানি- তুমি স্নেহের হাসি হেসেছ ।। ওগো, কভু সুখের কভু দুখের দোলে মোর জীবন জুড়ে কত তুফান তোলে, যেন চিত্ত আমার এই কথা না ভোলে- তুমি আমায় ভালোবেসেছ । যবে মরণ আসে নিশীথে গৃহদ্বারে যবে পরিচিতের কোল হতে সে কাড়ে, যেন জানি গো সেই অজানা পারাবারে এক তরীতে তুমিও ভেসেছ ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-04