গীতবিতান
← সব গান

আমার যে গান তোমার পরশ

পর্যায়: পূজা

আমার যে গান তোমার পরশ পাবে থাকে কোথায় গহন মনের ভাবে ।। সুরে সুরে খুঁজি তারে অন্ধকারে, আমার যে আঁখিজল তোমার পায়ে নাবে ।। যখন শুষ্ক প্রহর বৃথা কাটাই চাহি গানের লিপি তোমায় পাঠাই । কোথায় দুঃখসুখের তলায় সুর যে পলায়, আমার যে শেষ বাণী তোমার দ্বারে যাবে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: andalib

তারিখ: 2009-05-31