গীতবিতান
← সব গান

আমার যে সব দিতে হবে

পর্যায়: পূজা

আমার যে সব দিতে হবে সে তো আমি জানি - আমার যত বিত্ত, প্রভু, আমার যত বাণী - সব দিতে হবে।। আমার চোখের চেয়ে দেখা, আমার কানের শোনা, আমার হাতের নিপুণ সেবা, আমার আনাগোনা - সব দিতে হবে।। আমার প্রভাত, আমার সন্ধ্যা হৃদয়পত্রপুটে গোপন থেকে তোমার পানে উঠবে ফুটে ফুটে। এখন সে যে আমার বীণা, হতেছে তার বাঁধা, বাজবে যখন তোমার হবে তোমার সুরে সাধা- সব দিতে হবে।। তোমারি আনন্দ আমার দুঃখে সুখে ভ'রে আমার ক'রে নিয়ে তবে নাও যে তোমার ক'রে। আমার ব'লে যা পেয়েছি শুভক্ষণে যবে তোমার করে দেব তখন তারা আমার হবে- সব দিতে হবে।। ্
▶ YouTube-এ শুনুন

অবদান: zoun

তারিখ: 2009-06-10