গীতবিতান
← সব গান

আমার যদিই বেলা যায় গো বয়ে

পর্যায়: প্রেম

আমার যদিই বেলা যায় গো বয়ে জেনো জেনো, আমার মন রয়েছে তোমায় লয়ে।। পথের ধারে আসন পাতি তোমায় দেবার মালা গাঁথি- জেনো জেনো তাইতে আছি মগন হয়ে।। চলে গেল যাত্রী সবে নানান পথে কলরবে। আমার চলা এমনি ক'রে আপন হাতে সাজি ভ'রে- জেনো জেনো আপন-মনে গোপন রয়ে।।
▶ YouTube-এ শুনুন

অবদান: andalib

তারিখ: 2009-05-29