গীতবিতান
← সব গান

আমার লতার প্রথম মুকুল

পর্যায়: প্রেম

আমার লতার প্রথম মুকুল চেযে আছে মোর পানে, শুধায় আমারে 'এসেছি এ কোন্‌খানে'।। এসেছ আমার জীবনলীলার রঙ্গে, এসেছ আমার তরল ভাবের ভঙ্গে, এসেছ আমার স্বরতরঙ্গ-গানে।। আমার লতার প্রথম মুকুল প্রভাত-আলোক মাঝে শুধায় আমারে 'এসেছি এ কোন্‌ কাজে'। টুটিতে গ্রন্থি কাজের জটিল বন্ধে, বিবশ চিত্ত ভরিতে অলস গন্ধে, বাজাতে বাঁশরি প্রেমাতুর দুনয়ানে।।
▶ YouTube-এ শুনুন

অবদান: carina

তারিখ: 2009-06-08