গীতবিতান
← সব গান

আমার মালার ফুলের দলে

পর্যায়: প্রকৃতি

আমার মালার ফুলের দলে আছে লেখা বসন্তের মন্ত্রলিপি। এর মাধুর্যে আছে যৌবনের আমন্ত্রণ। সাহানা রাগিনী এর রাঙা রঙে রজিত, মধুকরের ক্ষুধা অশ্রুত ছন্দে গন্ধে তার গুন্জরে। আন্‌ গো ডালা, গাঁথ্‌ গো মালা, আন্‌ মাধবী মালতী অশোকমন্জরী। আর তোরা আয়। আন্‌ করবী রঙ্গন কাঞ্চন রজনীগন্ধা প্রফুল্ল মল্লিকা। আয় তোরা আয়। মালা পরু গো মালা পরু সুন্দরী, ত্বরা কর্‌ গো ত্বরা কর্‌। আজি পূর্ণিমারাতে জাগিছে চন্দ্রমা, বকুলকুঞ্জ দক্ষিণবাতাসে দুলিছে কাঁপিছে থরথর মৃদু মর্মরি। নৃত্যপরা বনাজনা বনাজনে সঞ্চরে, চঞ্চলিত চরণ ঘেরি মঞ্জীর তার গুঞ্জরে। দিস্‌ নে মধুরাতি বৃথা বহিয়ে উদাসিনী, হায় রে। শুভলগন গেলে চলে ফিরে দেবে না ধরা- সুধাপসরা ধুলায় দেবে শূন্য করি, শুকাবে বঞ্জুলমঞ্জরী। চন্দ্রকরে অভিযিক্ত নিশীথে ঝিল্লিমুখর বনছায়া তন্দ্রাহারা-পিক-বিরহকাকলী কুজিত দক্ষিনবায়ে মালঞ্চ মোর ভরল ফুলে ফুলে ফুলে গো, কিংশুকশাখা চঞ্চল হল দুলে দুলে গো।।
▶ YouTube-এ শুনুন

অবদান: carina

তারিখ: 2009-06-10