আমার মিলন লাগি তুমি আসছ কবে থেকে! তোমার চন্দ্র সূ্র্য তোমায় রাখবে কোথায় ঢেকে?। কতকালের সকাল-সাঝেঁ তোমার চরণধ্বণি বাজে, গোপনে দূত হৃদয়-মাঝে গেছে আমায় ডেকে।। ওগো পথিক, আজকে আমার সকল পরান ব্যেপে থেকে থেকে হরষ যেন উঠছে কেঁপে কেঁপে। যেন সময় এসেছে আজ, ফুরালো মোর যা ছিল কাজ- বাতাস আসে, হে মহারাজ, তোমার গন্ধ মেখে।।