আমার মনের কোণের বাইরে আমি জানলা খুলে ক্ষণে ক্ষণে চাই রে।। কোন্ অনেক দূরে উদাস সুরে আভাস যে কার পাই রে- আছে-আছে নাই রে।। আমার দুই আঁখি হল হারা, কোন্ গগনে খোঁজে কোন্ সন্ধ্যাতারা। কার ছায়া আমায় ছুঁয়ে যে যায়, কাঁপে হৃদয় তাই রে- গুন্গুনিয়ে গাই রে।।