গীতবিতান
← সব গান

আমার মনের মাঝে যে গান বাজে

পর্যায়: প্রেম

আমার মনের মাঝে যে গান বাজে শুনতে কি পাও গো আমার চোখের 'পরে আভাস দিয়ে যখনি যাও গো ।। রবির কিরণ নেয় যে টানি ফুলের বুকের শিশিরখানি, আমার প্রাণের সে গান তুমি তেমনি কি নাও গো ।। আমার উদাস হৃদয় যখন আসে বাহির-পানে আপনাকে যে দেয় ধরা সে সকলখানে । কচি পাতা প্রথম প্রাতে কী কথা কয় আলোর সাথে আমার মনের আপন কথা বলে যে তাও গো ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-03

আমার মনের মাঝে যে গান বাজে – গীতবিতান