গীতবিতান
← সব গান

আমার মন তুমি নাথ লবে

পর্যায়: পূজা

আমার মন তুমি নাথ লবে হ'রে আমি আছি বসে সেই আশা ধরে ।। নীলাকাশে ওই তারা ভাসে, নীরব নিশীথে শশী হাসে, আমার দু নয়নে বারি আসে ভরে- আছি আশা ধরে ।। স্থলে জলে তব ধূলিতলে, তরুলতা তব ফুলে ফুলে, নরনারীদের প্রেমডোরে, নানা দিকে দিকে নানা কালে, নানা সুরে সুরে নানা তালে, নানা মতে তুমি লবে মোরে- আছি আশা ধরে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-30