আমার মন বলে, 'চাই চাই চাই গো যারে নাহি পাই গো।' সকল পাওয়ার মাঝে আমার মনে বেদন বাজে, 'না ই, না ই নাই গো।' হারিয়ে যাতে হবে, আমায় ফিরিয়ে পাব তবে। সন্ধ্যাতারা যায় যে চলে ভোরের তারায় জাগবে ব'লে, বলে সে, 'যা ই যা ই যাই গো।'