আমার মন, যখন জাগলি না রে
ও তোর মনের মানুষ এল দ্বারে ।
তার চলে যাওয়ার শব্দ শুনে ভাঙল রে ঘুম-
ও তোরে ভাঙল রে ঘুম অন্ধকারে ।।
মাটির 'পরে আঁচল পাতি, একলা কাটে নিশীথরাতি ।
তার বাঁশি বাজে আঁধার-মাঝে, দেখি না যে চক্ষে তারে ।।
ওরে, তুই যাহারে দিলি ফাঁকি খুঁজে তারে পায় কি আঁখি?
এখন পথে ফিরে পাবি কি রে ঘরের বাহির করলি যারে ?।