গীতবিতান
← সব গান

আমার মুখের কথা তোমার

পর্যায়: পূজা

আমার মুখের কথা তোমার নাম দিয়ে দাও ধুয়ে, আমার নীরবতায় তোমার নামটি রাখো থুয়ে। রক্তধারার ছন্দে আমার দেহবীণার তার বাজাক আনন্দে তোমার নামেরই ঝন্কার। ঘুমের 'পরে জেগে থাকুক নামের তারা তব, জাগরণের ভালে আঁকুক অরুণলেখা নব। সব আকাঙ্ক্ষা আশায় তোমার নামটি জ্বলুক শিখা, সকল কাজের শেষে তোমার নামটি উঠুক ফ'লে, রাখব কেঁদে হেসে তোমার নামটি বুকে কোলে। জীবনপদ্মে সংগোপনে রবে নামের মধু, তোমার দিব মরণ-ক্ষণে তোমারি নাম বঁধু।।
▶ YouTube-এ শুনুন

অবদান: carina

তারিখ: 2009-06-10