গীতবিতান
← সব গান

আমার মুক্তি আলোয় আলোয়

পর্যায়: পূজা

আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি ধূলায় ধূলায় ঘাসে ঘাসে ।। দেহমনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে গানের সুরে আমর মুক্তি উর্ধ্ধে ভাসে ।। আমার মুক্তি সর্বজনের মনের মাঝে, দুঃখবিপদ-তুচ্ছ-করা কঠিন কাজে । বিশ্বধাতার যঞ্জশালা, আত্মহোমের বহ্নি জ্বালা - জীবন যেন দিই আহুতি মুক্তি-আশে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-05-05