বাউলের সুর । দাদরা
আমার নাইবা হল পারে যাওয়া ।
যে হাওয়াতে চলত তরী অঙ্গেতে সেই লাগাই হাওয়া ।।
নেই যদি বা জমল পাড়ি ঘাট আছে তো, বসতে পারি ।
আমার আশার তরী ডুবল যদি দেখব তোদের তরী-বাওয়া ।।
হাতের কাছে কোলের কাছে যা আছে সেই অনেক আছে ।
আমার সারাদিনের এই কি রে কাজ- ওপার পানে কেঁদে চাওয়া।
কম কিছু মোর থাকে হেথা পুরিয়ে নেব প্রাণ দিয়ে তা ।
আমার সেইখানেতেই কল্পলতা যেখানে মোর দাবি-দাওয়া ।।