গীতবিতান
← সব গান

আমার না বলা বাণীর ঘন যামিনীর

পর্যায়: পূজা

আমার না-বলা বাণীর ঘন যামিনীর মাঝে তোমার ভাবনা তারার মতন রাজে ।। নিভৃত মনের বনের ছায়াটি ঘিরে না-দেখা ফুলের গোপন গন্ধ ফিরে, লুকায় বেদনা অঝরা অশ্রুনীরে- অশ্রুত বাঁশি হৃদয়গহনে বাজে ।। ক্ষণে ক্ষণে আমি না জেনে করেছি দান তোমায় আমার গান । পরানের সাজি সাজাই খেলার ফুলে জানি না কখন নিজে বেছে লও তুলে- অলখ আলোক নীরবে দুয়ার খুলে প্রাণের পরশ দিয়ে যাও মোরে কাজে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-31