আমার নিখিল ভুবন হারালেম আমি যে । বিশ্বনীণায় রাগিণী যায় থামি যে ।। গৃহহারা হৃদয় হায় আলোহারা পথে ধায়- গহন তিমিরগুহাতলে যাই নামি যে ।। তোমারই নয়নে সন্ধ্যাতারার আলো, আমার পথের অন্ধকারে জ্বালো জ্বালো। মরীচিকার পিছে পিছে তৃষ্ণাতপ্ত প্রহর কেটেছে মিছে। দিন অবসানে তোমারই হৃদয়ে শ্রান্ত পান্থ অমৃততীর্থগামী যে ।।