গীতবিতান
← সব গান

আমার নিকড়িয়া রসের রসিক

পর্যায়: নাট্যগীতি

আমার নিলড়িয়া-রসের রসিক কানন ঘুরে ঘুরে নিকড়িয়া বাঁশের বাঁশি বাজায় মোহন সুরে। আমার ঘর বলে, 'তুই কোথায় যাবি, বাইরে গিয়ে সব খোয়াবি!' আমার প্রাণ বলে, 'তোর যা আছে সব যাক্‌-না উড়ে পুড়ে।' ওগো, যায় যদি তো যাক্‌-না চুকে, সব হারাব হাসিমুখে- আমি এই চলেছি মরণসুধা নিতে পরান পুরে। ওগো, আপন যারা কাছে টানে এ রস তারা কেই বা জানে- আমার বাঁকা পথের বাঁকা সে যে ডাক দিয়েছে দুরে। এবার বাঁকার টানে সোজার বোঝা পড়ুক ভেঙে-চুরে।।
▶ YouTube-এ শুনুন

অবদান: carina

তারিখ: 2009-06-10