গীতবিতান
← সব গান

আমার পরান লয়ে কী খেলা

পর্যায়: প্রেম

আমার পরান লয়ে কী খেলা খেলাবে ওগো পরানপ্রিয়। কোথা হতে ভেসে কূলে লেগেছে চরণমূলে তুলে দেখিয়ো।। এ নহে গো তৃণদল, ভেসে-আসা-ফুলফল- এ যে ব্যথাভরা মন মনে রাখিয়ো।। কেন আসে কেন যায় কেহ না জানে। কে আসে কাহার পাশে কিসের টানে। রাখ যদি ভালোবেসে চিরপ্রাণ পাইবে সে, ফেলে যদি যাও তবে বাঁচিবে কি ও।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-21